জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বললেন

‘আমারটা অরিজিনাল আছে’

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ৩০, ২০২৩, ০৬:৪৬ পিএম

‘আমারটা অরিজিনাল আছে’

বর্তমানে সরকারী বেসরকারী চাকুরীতে আবেদনের ক্ষেত্রে বিদ্যমান সত্যায়ন প্রক্রিয়ার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খুবই চমৎকার প্রশ্ন। এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি। একটা সিল দিয়ে মেরে দিলে তো হলো! যদিও আমারটা অরিজিনাল আছে!

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না।  তিনি জানান, এ ইস্যুতে চাকরি প্রার্থীদের ভোগান্তি দূর করতে বিষয়টি সহজ করা হবে।

রোববার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম‍‍`র (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত ‍‍`বিএসআরএফ সংলাপ‍‍` এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিএসআরএফ  সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেব, যাতে কারো ভোগান্তি না থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএসআরএফ‍‍`র সহ-সভাপতি এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব,  প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, আসাদ আল মাহমুদ, উবায়দুল্লাহ বাদল, ইবরাহীম মাহমুদ আকাশ, রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।

Link copied!